Poems by Evgenia Tagareva
—————বুলগেরিয়ার কবিতা—————-
মূল: ইভজেনিয়া তাগারেভা
রূপান্তর : মাসুদুল হক
নারী ও পুরুষ
(Women and men)
নারী ও পুরুষ,
বাবা-মা এবং শিশু,
তাদের আছে এবং নেই,
সুখ এবং কষ্ট,
বোকা এবং চালাক,
সবই চরিত্র আর চরিত্র
ভাগ্যের ভুতুড়ে খেলায়!
কিন্তু আমি থিয়েটার ছেড়েছি
মহান অনুপ্রেরণা সঙ্গে,
কারণ বেঁচে থাকার জন্য এখানে
আর কোনো চরিত্রের প্রয়োজন নেই!
তুমি — গতি
( You – The Force)
তুমি — গতি
আমাকে চুম্বন দাও — তা আলো
আমি — প্রেম
তোমাকে চুম্বন দেই — তা জ্ঞান
বিস্ফোরণটি ঘণ্টার মতো ছিল,
বহু-মাত্রিক,
সীমাহীন
এইভাবেই মহাবিশ্ব
তৈরি করা হলো
পৃথিবী উচ্চতা কামনা করে
(The Earth longs for heights)
পৃথিবী উচ্চতা কামনা করে,
আকাশ সূর্য কামনা করে,
সূর্য উৎসর্গ করতে চায় নিজেকে
তোমার এবং আমার জন্য!
আমি এবং তুমি
আমরা কি ত্যাগের জন্য
আকুল আকাঙ্ক্ষা করি?
আমরা কি অপচয়কারী
অথবা মনীষী–
আমরা আসলে কারা?!
—————————————————————-
ইভজেনিয়া তাগারেভা(Evgenia Tagareva)
বুলগেরিয়ার সমকালীন কবি, অনুবাদক, পিয়ানোবাদক এবং সঙ্গীত শিক্ষাবিদ।
তিনি ছোটবেলা থেকেই সংস্কৃতি জগতে কাজ করেন, স্কুলজীবনে সাহিত্য প্রতিযোগিতা, সাময়িকী, রেডিও ও টেলিভিশনে কাজ করেছেন।
তার কবিতা ও সঙ্গীতের গ্রন্থগুলো মধ্যে অন্যতম “হাউস ইন দ্য স্কাই” (১৯৯৩), “রাইট টু রিটার্ন” (১৯৯৫), “মিউজিক ফ্রম দ্য টেম্পল” (২০১৩)।তার কবিতা জার্মান এবং পোলিশ ভাষায় অনূদিত ও প্রকাশিত হয়েছে। তিনি বুলগেরিয়া এবং ইউরোপের বিভিন্ন শহরে পিয়ানো ও আবৃত্তির অনুষ্ঠান করেছেন।

Translated into Bengali by Dr. Masudul Hoq




























Leave a Reply