Poem by Lalit Mohan Sharma
এক রেশমী নিভৃতি
সে এক প্রতীক বন্ধুতার
যে সাড়া দেয় কিন্তু ধরা দেয় না,
যে কথা বলে যদিও শোনা যায় না
যা কিছু আমার লেখা, সে সকলি পড়ে,
একমাত্র গাঁথা মালা যা বাঁধনে বাঁধে।
তার মধ্যে পেয়েছি আমার কাছের মন
আরও এক বন্ধু মনের, যার
শরীরি উপস্থিতির কাঙ্খা আমাকে
টানে, আরও কাছে টানে।
আমার কামনা তার জন্য, জন্ম তার অতি ক্ষুদ্রে, এত সামান্য জেনেছি তাকে,
চাহনি তার ব্যতিব্যস্ত করে তোলে,
ঠেলে পাঠায় এলোমেলো কথপোকথনে,
সেই ভবঘুরে সাজ যেভাবে দেখেছি তাকে
লেখিকা বেশে ক্যামেরার লেন্সে,
হয়ত বা চোখের পাতা কেঁপেছিল চশমার ছায়ায়,
হয়ত বা চুলে ছিল আদরের খামখেয়ালিপনা।
আমি থাকি দাঁড়ায়ে মুক্ত দ্বারপ্রান্তে
তারে ডাকিবার স্পর্দ্ধা নাহি,
সামান্য করাঘাতও অসহ্য বুঝি
তার রেশম নরম নিভৃতির পর্দায়।

Translated into Bengali by Tamali Neogi




























Leave a Reply