Poem by Bozena Helena Mazur-Nowak
শুধু এক মুহুর্তের অবসর
এক কাপ সুগন্ধিত কফির উষ্ণ সৌরভে
ভরে ওঠে ঘর আর আমায় জাগিয়ে তোলে
উঠে বসতে চাই না, চাই তোমার উষ্ণ আভরণ
আর পাশের বালিশে থাকা তোমারই সুবাস
আমার বুজেথাকা দুচোখে ধরে আছি তোমায়
কি সুখিই না আমি
খোলা জানালার পর্দাগুলো দুলছে
আমার পিঠে বাতাসের কোমল স্পর্শ
বনের পাখিরা মিষ্টি সুরে গাইছে
যেন এলার্মের পাগল করা শব্দ, সম্বিত ফিরে পাই
এখন উঠে পড়তে হবে বিছানা ছেড়ে
নতুন এই দিনের ব্যস্ততায়
যখন আবার রাত আসবে, প্রিয় আমার, আমি তোমারই
আদরের উত্তাপে ধরা দেবো তোমারই কাছে
Translated into Bengali by Niladri Mahajan




























Leave a Reply